পাস সার্টিফিকেট- পেয়ে পথচারীদের মিষ্টি খাইয়ে প্রায়শ্চিত্ত
দি নিউজ লায়নঃ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পর অন্যান্য বেশ কয়েকটি বিদ্যালয়ের মত বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়েও পাস করানোর দাবিতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।নজির বিহীন ভাবে ১৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিলো এই বিদ্যালয়ে। অধৈর্যবশত ছাত্র সুলভ আচরণ ভুলে গিয়েছিল তারা ।
তাদের এহেন আচরণে পথ চলতি মানুষেরা, বিভিন্ন যানবাহন চালক যথেষ্ট বিরম্বনায় পড়েছিলো সেদিন! আর সেই আত্মউপলব্ধি থেকে, বৃহস্পতিবার পাস করার খুশিতে অনুশোচনা জন্মেছে তাদের মনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কার্যকরী সমিতির সভাপতি প্রত্যেকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কাছে উক্ত ফলাফলের পুনর্বিবেচনার কথা জানালে তার ফলস্বরূপ আজ বাগ আঁচ রা উচ্চ বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থী সহ ওই ৭২ জন কেও কৃতি বলে জানানো হয় এবং আজকে তারা তাদের কৃতকার্যতা র ফলাফল বা রেজাল্ট হাতে পায় ।
উচ্ছসিত প্রত্যেক ছাত্র ছাত্রী সেই দিনের অভব্য আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে এবং পথচারী থেকে শুরু করে , শিক্ষাকর্মী ও সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মিষ্টি মুখ করানো হয় ওই দিনের আন্দোলনরত ছাত্র ছাত্রীদের নেতৃত্বে ।

Post a Comment